শিরোনাম

শেরপুরে বাসায় ডুকে ২ সন্তানের জননীকে নির্মমভাবে হত্যা

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলায় নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে সুরভী আক্তার(৩০) নামের এক সেনাসদস্যের স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুরভী আক্তার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শফিউল্লাহর মেয়ে ও শ্রীবরদী উপজেলার আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম আহমেদের স্ত্রী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের কসবা মোলাপাড়া এলাকার বাড়ির উঠান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের আত্নীয়-স্বজন সূত্রে জানা যায়, প্রায় ১২/১৩ বছর পূর্বে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের সেনা সদস্য নাজিম আহমেদের সাথে বিয়ে হয় সুরভী আক্তারের। প্রায় ৩ বছর আগে শহরের কসবা মোলাপাড়া এলাকায় জমি কিনে আধাপাকা বাড়ি করে সেখানেই বসবাস করে আসছিলেন নাজিম আহমেদ।
গতবছর মিশনে সুদান চলে যান নাজিম আহমেদ। এর পর থেকে ওই বাসায় দুই কন্যা সন্তান নিয়ে একাই থাকতেন সুরভী আক্তার ।
গত রাতে কোন এক সময় দূর্বত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়।
সকালে বাড়ির গেট খোলা ও উঠানে সুরভীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত গৃহবধূ সৌরভীর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এসময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেলেও বাড়ির কোন জিনিস হারিয়ে যায়নি বলে জানা গেছে।
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিআইডি, পিবিআই ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, খুব দ্রুতই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button