বাঘাইছড়িতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিত সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে উপজেলা প্রশাসনের আয়োজনে, নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম এর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা এবং নবাগত( ইউ এন ও) কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আজ বুধবার সকাল ১০ টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে,বাঘাইছড়ি কৃষি অফিসার তোফায়েল আহমেদ এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন নবগত বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব জাফর আলী খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সাগরিকা চাকমা,
এ সময় উপস্তিত ছিলেন,বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ,বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলী হোসেন,কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নুর মোহাম্মদ, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ,মারিশ্যা জোনের প্রতিনিধি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,গোয়েন্দা সংস্থা সদস্য ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ




