রংপুরের রাজপথ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল

রংপুর প্রতিনিধি : নোয়াখালির বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তাল ছিল রংপুরের রাজ পথ। ধর্ষকদের শাস্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
সকালে রংপুর প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা' ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বহ্নিশিখা ও গ্রীণ ভয়েসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন।
সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ওই প্রতিবাদ কর্মসূচিতে প্রতিবাদকারীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহŸান জানান। এসময় আন্দোলনকারীরা বলেন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের পর নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। দেশে একের পর এক ধর্ষণ ও নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতাসহ আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারণে নারীরা আজ ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সমাবেশথেকে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের দাবী জানান বক্তারা।
প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে রংপুর জিলা স্কুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থী, গণজাগরণ মঞ্চ, জাগো রংপুর, জনতার রংপুর, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ, আমরাই পাশে রংপুর, সেবক বন্ধু স্বেচ্ছাসেবি সংগঠনসহ প্রায় ২৫টির বেশি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।
এতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রংপুুুর জেলা আহŸায়ক হানিফ খান সজিব, যুগ্ম আহŸায়ক ইমরান আহমেদ চাঁদ, ইমরান কবীর, সদস্য শাহ্ আলম, ইয়াসির আরাফাত, রাষ্ট্রচিন্তার সদস্য চিনু কবীর, নিপু আক্তার, আশিকুর রহমান, সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ, সংস্কৃতিকর্মী নাসির সুমন, জনতার রংপুর এর আহবায়ক ডা. সৈয়দ মামুনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও রংপুর জেলার বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে নারী সংগঠনসহ ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।




