Uncategorized
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১৯৫ টি স্থানে ভিটামিন ” এ” ক্যাপসুল ক্যাম্পেইন চলছে

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে এবার এক যোগে ১৯৫ টি স্থানে ভিটামিন ” এ” ক্যাপসুল ক্যাম্পেইন চলছে, ৬ মাস হইতে ৫৯ মাস বয়সি শিশু দের খাওয়ানো হবে, বাঘাইছড়ি উপজেলার ৭ টি ইউনিয়ন ১ টি পৌরসভা, লঞ্চ ঘাটে, বাসষ্টান্ডে সহ মোট-১৯৫ টি স্থানে এই কার্যক্রম চলবে , উপজেলা স্বাস্থ্য সহকারী, ভলেন্টিয়ার দ্বারা এই কর্যক্রম চলবে, বলে জানাযায়। তবে ( প্রচার, মাইকিং, পোষ্টার)ভিটামিন-এ এর সুফল কুফল,সচেতনতা না থাকায় জন সাধারনের আগ্রহ কম বলে পরিলক্ষিত হচ্ছে।, ৬ মাস হতে ১১ মাসের শিশুর জন্য নীল ক্যাপসুল,এবং ১২ মাস হতে ৫৯ মাসের শিশুর জন্য লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় ০৪ ই অক্টোবর /২০২০ হতে আগামী ১৭ ই অক্টোবর /২০২০ পর্যন্ত এই কার্যক্রম চলবে।




