নীলা রায়ের হত্যাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : নীলা রায়ের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবীতে মানিকগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখা।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহাজোটের উপদেষ্টা রতন মজুমদার, সাধারণ সম্পাদক শ্রী
তাপস রাজবংশী, সহ-সভাপতি সুনীল কুমার মন্ডল, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি শ্রীমতি রতœা চক্রবর্তী, নীলা রায়ের ভাই অলক রায় সহ অন্যান্য নের্তৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ৫দিন পেরিয়ে গেলেও নীলা রায় হত্যার মূল ঘাতক মিজানুর রহমানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নীলা রায়ের ঘাতক মিজানুর রহমানসহ অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।



