Uncategorized
পলাশবাড়ী পৌরসভার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে পলাশবাড়ী পৌরসভার কার্যালয়ে ২০২০-২১ অর্থবছরের এডিপি প্রকল্পসহ অন্যান্য বিষয়ে পৌর সহায়তা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর সহায়তা কমিটির সদস্য শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, মোছা. জায়দা বেগম, মোরশেদা বেগম, কহিনুর বেগম, আজাদুল ইসলাম, ময়েন উদ্দিন, আঃ কদ্দুছ, শরিকুল ইসলাম,আবুল কালাম আজাদ, সুলতান আহম্মেদ,খায়রুল ইসলাম, শাহাদৎ হোসেন, নরেশ চন্দ্র ঘোষ,ফাতেমা বেগম ও পৌরসভার সহকারি প্রকৌশলী সাজ্জাদ হোসেন প্রমুখ।এ সভায় পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানসহ পৌরসভা এলাকায় ময়লা আবর্জনা ফেলানোর স্থান নির্ধারনের বিষয়েও সিন্ধান্ত গ্রহণ করা হয়।




