সাবেক ভিপি নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে মানববন্ধন
রংপুর প্রতিনিধি : রংপুরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে রংপুর জেলা ছাত্র অধিকার পরিষদ।
বুধবার রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রংপুুুর জেলা আহŸায়ক হানিফ খান সজিব, যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ চাঁদ, যুগ্ম আহবায়ক ইমরান
কবীর, সদস্য শাহ্ আলম, ইয়াসির আরাফাত, রাষ্ট্রচিন্তার সদস্য চিনু কবীর, নিপু আক্তার, আশিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ভিপি নূরসহ অন্যান্য নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র। একের পর এক হামলা মামলা দিয়ে সরকার সত্যকে আড়াল করে জনগণের বাক স্বাধীনতা হরণ করেছে। যখনই ছাত্র অধিকার পরিষদ সরকারের অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে তখনই হামলা মামলা হচ্ছে। তারা হুঁশিয়ার করে বলেন, এই নির্যাতন নিপীড়ন বন্ধ না হলে ঘরে ঘরে প্রতিবাদী নূরের আবির্ভাব হবে।
সমাবেশ থেকে অবিলম্বে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করাসহ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে নগরীর স্টেশন রোড জীবন বীমা মোড় প্রদক্ষিণ করে।




