Uncategorized

বাঘাইছড়ির ইওএনওর মহানুভবতায় বিনামূল্যে ঔষধ পেলো হতদরিদ্র মহসিন

নিজস্ব প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুর মহানুভবতায়, বিনামূল্যে ঔষধ পেলেন হতদরিদ্র দিনমজুর মহসিন (৫৫) ২২ সেপ্টেম্বর মঙ্গল বার সন্ধা ৭ ঘটিকায় পুরো এক মাসের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয় হানি অপারেশনের রোগী দরিদ্র মহসিন কে। চৌমুহনী রাজা ফার্মেসি থেকে ঔষধ সরবরাহ করা হয়। দিনমজুর মহসিনের মৌখিক আবেদনের পেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বাঘাইছড়ির স্থানীয় সংবাদ কর্মী ওমর ফারুক সুমন এসব ঔষধ সরবরাহ করেন। এসময় পুরো একমাসের ঔষধ পেয়ে হতবিহবল হয়ে পড়ে দিনমজুর মহসিন(৫৫) সে চট্রগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা মৃতঃ মনির আহম্মেদের ছেলে। জিবীকার তাগিদে তিনি বাঘাইছড়ি উপজেলায় বাস করছেন দীর্ঘদিন। হঠাৎ অসুস্থ্য হয়ে পরলে নিজ উদ্যোগে লংগুদো রাভেদা মডেল হাসপাতালে অপারেশন করে সর্বশান্ত হন, মাত্র ৩ দিনের ঔষধ নিয়ে ফিরে আসে সে, ঔষধ শেষ হলে কোন উপায় না পেয়ে দারস্থ্য হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুর, সব কথা শুনে পুরো একমাসের ঔষধ কিনে দেয়ার নির্দেশ ও অনুরোধ করেন, পরে দ্রুত্বতার সহিত তাকে ঔষধ সরবরাহ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button