শিরোনাম

রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২০০

রংপুর প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা রংপুর,নীলফামারী ও কুড়িগ্রামের বাসিন্দা। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইশ’ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ এ তথ্য জানান।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন দিনাজপুরে। এ জেলায় মৃতের সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে। এর পরই আছে রংপুর জেলা। এখানে ৪৩ জন মারা গেছেন। সবচেয়ে কম মারা গেছেন লালমনিরহাটে। এ জেলায় এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। এছাড়া পঞ্চগড়ে ১০ জন, নীলফামারীতে ২০ জন, কুড়িগ্রামে ও গাইবান্ধায় ১৪ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ২০ জন মারা গেছেন।
অন্যদিকে, রংপুর বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ হাজার ৮৯৮টি। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১১ হাজার ১০২ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৪৮জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৪৮ জন।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান- রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালের নারী চিকিৎসক ডা. সাবা সাদিয়া ও রংপুর পুলিশের দুই জন সদস্যসহ ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৩০ জনে। এছড়া সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানিয়েছেন- আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের বাড়ি
লকডাউন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button