Uncategorized

ঘোড়াঘাট ইউএনও ও তার পিতার উপর হামলার প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বোরোচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সেক্টর কমান্ডার ফোরামের আয়োজনে গোবিন্দগঞ্জে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক,শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান,রিপোর্টাস ফোরাম সাধারন সম্পাদক বি,কম শিখা,সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান,সদস্য বীরমুক্তিযোদ্ধা জীবু রায়,সদস্য তারাজুল ইসলাম,সদস্য কালামনিক দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে সুষ্ঠতদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button