ডৌবাড়ি ইউনিয়ন জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে আজ ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুম’আ, হাকুর বাজার মাদ্রাসায় সদ্য বিদায়ী আলেমদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ’র সভাপতিত্বে এবং ছাত্রনেতা হাফিজ মাওলানা জাকির হুসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী। এসময় তিনি বলেন, আমরা আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানব জাত। সবাই কবর পথের যাত্রী। কেউ আগে আর কেউ বা পরে একদিন সবাই পরপারে পাড়ি জমাতে হবে। আমরা চলে যাবো ঠিকই, তবে আমাদের রেখে যাওয়া পরবর্তী জেনারেশনের জন্য কিছু ভালো কাজ থেকে যাবে। আর তাতেই আমাদের নাম ইতিহাস হয়ে থাকবে।
তিনি আরও বলেন যে ‘জমিয়ত উলামায়ে ইসলাম’ আসলাফ ও আকাবিরের রেখে যাওয়া আমানত। রাসুল সাঃ এর বদরি পতাকাবাহী এক সংগঠন। এই সংগঠনের ছায়াতলে থেকে আমাদের থেকে পরপারে পাড়ি জমিয়েছেন সদ্য বিদায়ী মাওলানা রহমান কাসেমী রহঃ, মাওলানা আতিকুর রহমান রহঃ, মাওলানা আজির উদ্দিন রহঃ, মাওলানা আহমদ আলী রহঃ, মাওলানা আবু বকর সিদ্দিক রহঃ ও মাওলানা নুরুদ্দিন রহঃ।দোয়া করি আল্লাহ যেনো তাদেরকে জান্নাতবাসী করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা সিরাজ উদ্দিন, হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ হারিস উদ্দিন, মাহদী হাসান মিনহাজ, মাওলানা আলাউর রাহমান, মাওলানা আব্দুল্লাহ ইয়াসিন, হাফিজ এহসান উল্লাহ প্রমুখ।




