রংপুর বিভাগের চার জেলায় আরও ৩৭ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৩ জন, গাইবান্ধায় ১০ জন, লালমনিরহাটে ৯ জন, কুড়িগ্রামে ৫ জন রয়েছে।
রংপুর জেলায় নতুআক্রান্তরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন ধাপ বনানীর এক চিকিৎসক (৩৮), এক বৃদ্ধ (৭০), সদরের এক বৃদ্ধা (৬০), কামাল কাছনার এক নারী (৫১), অপর নারী (৩৪), এক পুরুষ (৫৯), গোমস্তপাড়ার এক নারী (৫৫), আরকে রোড ইসলামবাগের এক পুরুষ (৩২), প্রাইমের এক নারী (৩০), সেনপাড়ার এক পুরুষ (৫৬), ওসমানপুরের এক বৃদ্ধ (৬৪), পীরগঞ্জ উপজেলা খাদ্য গুদামের এক পুরুষ (৩১), পীরগাছা মহিষামারীর এক বৃদ্ধ (৭০)।
গাইবান্ধা জেলায় নতুআক্রান্তরা হলেন- গাইবান্ধা সদর হাসপাতাল রোডের এক চিকিৎসক (৩৫), এক নারী (৩৪), ব্রীজ রোডের এক যুবক (২৬), শাপলা মিলের এক যুবক (২৮), পলাশবাড়ির হরিণাবাড়ির এক পুরুষ, বৈরীর এক চিকিৎসক (৩১), ফুলছড়ি কচা খালীর এক শিশু (৩), এক নারী (২৭), সুন্দরগঞ্জ গোপাল চরনের এক পুরুষ , মধ্য শাহবাজের এক পুরুষ।
লালমনিরহাট জেলায় নতুআক্রান্তরা হলেন- লালমনিরহাট পুরানবাজারের এক নারী (৪৫), কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্স (৩৪), চিকিৎসাধীন এক নারী (৩৩), আদিতমারী পূর্বপাড়ার এক যুবক (২৪), আদিতমারীর এক বৃদ্ধ (৬২), সারপুকুরের এক বৃদ্ধা (৬০), অপর বৃদ্ধা (৬০), পাটগ্রাম ঘোনাবাড়ির এক যুবক (২৬), দক্ষিন চট্টলির এক নারী (৫৪)।
কুড়িগ্রাম জেলায় নতুআক্রান্তরা হলেন- কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের এক পুরুষ (৫৭), ভুরুঙ্গামারী আন্ধারীঝাড়ের এক নারী (৪০), এক কিশোরী (১৪), এক শিশু (১০), ভুরুঙ্গামারী পাইকার চরের এক স্বাস্থ্য কর্মী (৩১)।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১৮ জন, সুস্থ্য হয়েছেন ২ হাজার ৩৪ জন ও মারা গেছেন ৪০ জন।




