শিরোনাম

রংপুর অঞ্চলে নতুন করে ৫৫জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৫৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৫ জন, লালমনিরহাটে ১৬ জন, গাইবান্ধায় ১০ জন ও কুড়িগ্রামের ৪ জন রয়েছে।
রংপুর জেলায় আক্রান্তদের মধ্যে রয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (২৮), রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের এক সদস্য (২৭), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাট কালীগঞ্জের এক বৃদ্ধ (৭৩), লালমনিরহাট সদরের এক বৃদ্ধ (৭২), পূর্বগেট চিকলী লেনের এক পুরুষ (৫৭), নগরীর আইডিয়ার মোড়ের এক শিশু (৪), অপর শিশু (১৩), এক নারী (৩৭), খটখটিয়ার এক পুরুষ (৪৪), বাবুখাঁ’র এক পুরুষ (৫), গুপ্তপাড়ার এক নারী (৪৭), রংপুর ডক্টরস্ হাসপাতালের এক বৃদ্ধ (৭০), নিউ সেনপাড়ার এক বৃদ্ধ (৬৫), ছালেক বাজারের এক পুরুষ (৪০), মুলাটোলের এক পুরুষ (৫৬), এক নারী (৫১), এক যুবক (২১), ইঞ্জিনিয়ারপাড়ার এক পুরুষ (৪০), এক নারী (২৩), সার্কিট হাউজ লেনের এক নারী (৫৪), মেডিকেল পূর্বগেটের এক চিকিৎসক (৩০), রাধাবল্লভের এক নারী (৩২), মুলাটোল আমতলার এক বৃদ্ধ (৬০), মিঠাপুকুর বলদিপুকুরের এক পুরুষ (৪৯), দূর্গাপুর ডাবরার এক যুবক (২১), গঙ্গাচড়া পীরেরহাটের এক পুরুষ (৩০), পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (৫৭)।
লালমনিরহাট জেলায় আক্রান্তদের মধ্যে রয়েছে, লালমনিরহাট ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫৫), তালুক খুটামারা এক বৃদ্ধ (৬৫), এক পুরুষ (৪০), বাটামোড়ের এক যুবক (১৮), সদরের এক পুরুষ (৪৩), এয়ারপোর্ট রোডের এক নারী (৫২), রামকৃষ্ণ মিশন মোড়ের এক বৃদ্ধ (৬০), এক নারী (৪৪), এক কিশোর (১৭), আদিতমারীর এক পুরুষ (৫১), হারাটি সদরের এক কিশোর (১৫), এক নারী (২১), পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫৩), পাটগ্রাম উলফামার এক নারী (৪৪)।
গাইবান্ধা জেলায় আক্রান্তদের মধ্যে রয়েছে, গাইবান্ধা সদর খামার বোয়ালিয়ার এক যবুক (২৬), অগ্রণী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৩৪), খানকা শরীফের এক পুরুষ (৫০), এক নারী (৪৯), সুখনগরের এক নারী (৫৫) , এক কিশোরী (১৬), পলাশপাড়ার এক ল্যাব টেকনিশিয়ান (৪০), মধ্যপাড়ার এক বৃদ্ধ (৬৫), সাদুল্ল্যাপুরের এক ল্যাব টেকনিশিয়ান (৪০), সুন্দরগঞ্জ গোপাল চরনের এক পুরুষ (৫৮)।
কুড়িগ্রাম জেলায় আক্রান্তদের মধ্যে রয়েছে, ফুলবাড়ি বালাটারীর এক পুরুষ (৫০), ভুরুঙ্গামারী কামাট আঙ্গুরিয়ার এক পুরুষ (৪৬), এক নারী (৪২), রাজারহাট উপেন চৌকির এক স্বাস্থ্য কর্মকর্তা (৫৬)।
বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ৩১২ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৫০ জন ও মারা গেছেন ৩৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button