এখন আর সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না-কৃষিবিদ সমীর চন্দ্র

রংপুর প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষবিদ সমীর চন্দ্র বলেছেন, এখন আর সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক ও কৃষিকে বাঁচিয়ে দেশকে
উন্নত রাষ্ট্রে পরিণত করে যাচ্ছে। বাংলাদেশ সবদিক থেকে উন্নত ও সমৃদ্ধ হচ্ছে। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু কণ্যা কাজ করে যাচ্ছেন। কৃষক ও কৃষিকে বাঁচাতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কৃষকের হাতের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
রোববার দুপুরে রংপুর কারমাইকেল কলেজের অন্নদামোহন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ রংপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা কৃষকের দোরগোড়ায় পৌঁঁছে দেয়ার জন্য কৃষকলীগের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে কৃষককে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে কৃষকের জন্য সরকারি সুবিধাদি নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রংপুর জেলা কৃষক লীগের সভাপতি প্রাণকৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন প্রমুখ।
আলোচনা শেষে এতিম ও অনাথদের মাঝে মৌসুমি ফল বিতরণ, স্বেচ্ছায় প্লাজমা দান কার্যক্রম ও মুজিব উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।##




