আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘ভুল’ করে রেভলনকে ৯০ কোটি ডলার ঋণ দিল সিটি ব্যাংক

ভুল করে বিশ্বখ্যাত প্রসাধনী সংস্থা রেভলনকে ৯০ কোটি ডলার (প্রায় ৬,৭৩৩ কোটি টাকা) ঋণ দিয়ে ফেলেছে আমেরিকার সিটি ব্যাংক কর্তৃপক্ষ।
সিটি ব্যাংকের দাবি, গত বুধবার নিউ ইয়র্ক শাখার ঋণ বিভাগের কর্মীদের ‘ক্ল্যারিকাল’ ত্রুটির ফলে প্রায় ৯০ কোটি ডলার চলে গিয়েছে প্রসাধনী সামগ্রী নির্মাতা রণ পেরেলম্যানের সংস্থার কাছে। ওই টাকা ফেরতের দাবি জানায় সিটি ব্যাংক।
তবে রেভলন এখনো টাকা ফেরত দেয়ার কোন উদ্যোগ না নেওয়ায় বিষয়টি আইনি লড়াইয়ের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রেভলনের এক কর্মকর্তা বলেছেন, এখনো পর্যন্ত তারা ঋণ পরিশোধ করেননি।
সিটি ব্যাংকের আর্থিক পরামর্শদাতা মাইকেল স্ট্যান্টনের মতে, প্রায় এক বিলিয়ন ডলারের এই ত্রুটি ব্যাংকের ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়।
সূত্র: ব্লুমবার্গ/দেশরূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button