Uncategorized

কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে ছিনতাই; আটক ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৩ জনকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের চান্দিনার উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলো, কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকার দুদু মিয়ার ছেলে বারেক মিয়া (৫০), মাদারীপুর সদর উপজেলার শুকনী গ্রামের মো. মোজাফ্ফর হোসেনের ছেলে শওকত হোসেন (৫২) ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নূরাইনপুর গ্রামের আলতাফ মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মাসুদ মিয়া (৪৫)।
এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, একটি ওয়ারলেস সেট, ২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইয়া বাস স্টেশন এলাকায় হাতে ওয়ারলেস সেট ও কোমরে পুলিশের আইডি কার্ড ঝুলিয়ে পুলিশ পরিচয় দিয়ে যানবাহনে তল্লাসীর নামে চাঁদাবাজি করে আসছিল। হঠাৎ এক ব্যক্তির হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে গণধোলাই দেয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইন-চার্জ (পরিদর্শক) মো. সালেহ্ আহাম্মদ জানান, আমাদের ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে টহলরত অবস্থায় ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনায় আমরা হাইওয়ে পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছি।
তিনি আরও বলেন, সম্প্রতি ওই চক্র মহাসড়কে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button