শিরোনাম

একসাথে ৫ সন্তান প্রসব

কুমিল্লার লাকসামে এক মা পাঁচ সন্তান প্রসব করেছেন। তার নাম শারমিন আক্তার। উপজেলার উত্তরদা ইউপির মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার। বুধবার দুপুরে লাকসাম জেনারেল হসপিটালে এ ঘটনা ঘটে। এদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।
লাকসাম জেনারেলের হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার লতিফা আক্তার লতার তত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়। এদিকে ওই পাঁচ সন্তানকে আরো উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানেরা সুস্থ রয়েছে।
এদিকে সন্তানদের বাবা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তার প্রথম সন্তান হলেও মারা যান। বর্তমানে এ পাঁচ সন্তান জন্ম নেয়ায় আনন্দিত হয়ে তাদের জন্য দোয়া চান। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button