জাতীয়শীর্ষ সংবাদ

গণমাধ্যমের সাথে কথা বললেন সিফাত-শিপ্রা

জামিনে মুক্তি পাওয়ার পর তাদের নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূরিকরণে গণমাধ্যমের সাথে কথা বললেন কক্সবাজারে নিহত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদের দুই সহকারী শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ।
সোমবার রাতে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে হঠাৎ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
সুস্থ ও নিরাপদে আছেন জানিয়ে সিফাত বলেন, কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার পর আমাকে একটি নম্বরবিহীন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে বলে যেই গুঞ্জনটি গণমাধ্যমে ছড়িয়েছে সেটি ঠিক নয়। ওই গাড়িটি আমাদের পারিবারিক গাড়ি ছিল।
সিফাত সাংবাদিকদের বলেন, ‘অনেক গণমাধ্যমে আমার পায়ে গুলি লেগেছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটা সঠিক নয়। মানসিকভাবে ও শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার পায়ে গুলি লাগেনি। আশা করি সুষ্ঠু তদন্ত হবে। আমরা রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ।’
তিনি আরো বলেন, ‘এতদিন জেলে ছিলাম তাই কিছুই জানতে পারিনি। এখন জেল থেকে বের হয়ে দেখছি প্রায় সব মিডিয়া আমাদের জন্য লিখেছে।’
শিপ্রা বলেন, ‘প্লিজ, প্রে ফর আস। সিফাত ও আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আপাতত এতটুকুই বলার আছে। আমরা প্রত্যেকটা কথা বলবো।’
শিপ্রা ও সিফাত তাদের পরিবারের সদস্যদের সাথে রয়েছেন। সোমবার দুপুরে সিফাত এবং মঙ্গলবার শিপ্রা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে টেকনাফের শামলাপুর চেকপোস্টে তল্লাশির নামে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করে হত্যা করে পুলিশ। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সিফাতকে আটক করে তার বিরুদ্ধে দু’টি মামলা করে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। আর শিপ্রাকে হিমছড়ির নীলিমা রিসোর্ট থেকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button