Uncategorized
রংপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা। র্যাব-১৩ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক হোসেন বুধবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের ব্রীজের উপর একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে বিশেষ কায়দায় সীটের নিচে লুকানো ৫০২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ইবাদত হোসেনকে গ্রেফতার করে। তার বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়।
র্যাবের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী ইবাদত জানান, ফেন্সিডিল ঢাকাতে সরবরাহ করার কথা ছিল। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয়াসহ তার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।




