Uncategorized

যমুনেশ্বরী নদীতে ডুবে শিশু নিখোঁজ

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত যমুনেশ্বরী নদীতে ডুবে আনোয়ার হোসেন বিটক্যাল নামে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট এলাকার জামল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধারে কাজ শুরু করেছে দমকল বাহিনীর ডুবুরিরা।
আজ (বুধবার) সকাল ১০ টার দিকে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সে বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দেয়। এরপর বন্ধুরা পাড়ে উঠলেও বিটক্যাল নিখোঁজ হয়। খবর পেয়ে দুপুর ১ টায় দমকল বাহিনীর ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ শুরু করে। এ খবর লেখা পর্যন্ত (বেলা ৩টা) তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button