Uncategorized

মানিকগঞ্জে বানভাসীদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর  ৯ম পাদাতিক ডিভিশনের  পৃষ্টপোষকতায় এবং ৭১ মেকানাইজড ব্রিগ্রেডের ব্যবস্থাপনায় মানিকগঞ্জে পাঁচ শতাধিক বন্যাদুর্গত অসহায় পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার  দিঘি ইউনিয়ন পরিষদ চত্তরে এবং পল্লিবিদ্যুৎ সমিতির কর্যালয় প্রাঙ্গনে চাল, ডাল, তেল, চিনি, লবন, সাবানসহ প্রায় ১০ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় এই ত্রান বিতরন করা হয়। এছাড়াও পানির কারনে যারা বাড়ি থেকে বের হতে পারেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরও ত্রাণ বিতরণ করেন।
ত্রান বিতরনের সময় সাভার সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মো.ওয়াদুদ উল্লাহ চৌধুরী, মানিকগঞ্জের জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম. মেজর ফেরদৌস,ক্যাপ্টেন তুহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপ কালে লেঃ কর্ণেল ওয়াদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সেনা বাহিনীর প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা বর্ণার্তদের পাশে আছি। তারই ধারাবাহিকতায় আজকে এই ত্রান বিতরণ করছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।
এর আগে শিবালয় উপজেলায় শতাধিক পরিবারের মাঝে সেনাবাহীনির পক্ষ থেকে ত্রান সামগ্রি বিতরন করা হয়েছে। ইতি মধ্যে মানিকগঞ্জে বিভিন্ন ধাপে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী,প্রান্তিক কৃষকদের বীজ ,এতিম শিশুদের মাঝে ঈদ উপহার এবং গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবায় মেডিকেল সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button