নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরন কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন নওগাঁ বন্ধু মিতালী ফাউন্ডেশনের সভাপতি মোঃ মামুনুর রশিদ (মামুন স্যার), কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃসাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বন্ধু মিতালী ফাউন্ডেশন নওগাঁ’র সহ সভাপতি সারোয়ার তানজীদ সম্রাট এবং সঞ্চালনায় ছিলেন বন্ধু মিতালী ফাউন্ডেশন নওগা‘র ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দীন (তনু স্যার)।
উক্ত কর্মসূচি বন্ধু মিতালী ফাউন্ডেশন এর প্রতিটি শাখায় পালন করা হয়, প্রায় ১৫০০০ হাজার বৃক্ষ বিতরন ও রোপন করা হয়।
শুধু বৃক্ষ রোপনী নয় বৃক্ষ সংরক্ষণ করা আমাদের নিজ নিজ সামাজিক দায়িত্ব, কেননা বৃক্ষ দ্বারা ফল,ফুল,বাতাস এবং আমাদের সব থেকে প্রয়োজনীয় জীবন বাঁচানোর জন্য অক্সিজেন সরবরাহ করে,তাই আসুন আমরা প্রত্যকে নিজ নিজ অবস্থান থেকে ৩ টি বৃক্ষ রোপন করি দেশটাকে সুন্দর করি ও নিজেদেরকে বাঁচায়।




