বাঘাইছড়িতে নির্বাচিত খামারিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচিত ২৫ খামারিকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। ২৬ জুলাই রবিবার সকাল ১০ ঘটিকায় জীবঙ্গছড়া কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বরুন কুমার দত্ত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস সাগরিকা চাকমা সহ উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ কারী ২৫ জনকে গবাদি পশু মোটাতাজাকরণ ডিবি পাওডার ২ কেজি সাথে কৃমিনাশক ট্যাবলেট, সনদ পত্র, রেজিষ্টার খাতা, বই, ব্যাগ, ডাইরি প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ৮ টি ইউনিয়নে একজন করে ভলেন্টিয়ার ( সেচ্ছাসেবক) নিয়োগ দেয়া হয়। তারা ইউনিয়নের প্রান্তিক খামারিদের পালিত পশুর নিয়মিত খোজখবর নেয়াসহ প্রয়োজনিয় ভ্যাকসিন সরবরাহ করবে।




