Uncategorized

রংপুরে কাস্টমসের হাতে ২১ লক্ষ টাকা মূল্যের নকল বিড়ি আটক

রাহুল সরকার : রংপুরে রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহন করা প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের নকল বিড়ি আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। শনিবার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ থেকে এ চালান আটক করা হয়েছে।
রোববার বিকেলে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী জানান, হারাগাছে নিবন্ধন ছাড়া বিড়ি উৎপাদন, নকল ব্যান্ডরোলের ব্যবহার রুখতে অভিযান পরিচালনা করে আসছে কাস্টমস্ বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় কর্মকর্তা একেএম খায়রুল বাসারের নেতৃত্বে রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহনের সময় কার্ভাড ভ্যানসহ নিবন্ধন ছাড়া প্রজাপতি, যমুনাসহ বিভিন্ন নামের ২৯ লাখ ১২ হাজার শলাকা বিড়ি আটক করা হয়। যার মূল্য ২০ লাখ ৯৬ হাজার ৬৪০ টাকা। কমিশনার শওকত আলী সাদী বলেন, আটককৃত বিড়ি থেকে সরকারের ৯ লাখ ৪৩ হাজার ৪৮৮ টাকা রাজস্ব আদায় হতো। এ নকল বিড়িগুলো গোটা দেশে সরবরাহ করা হতো। রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে তিনি হুঁশিয়ার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button