Uncategorized

বগুড়া সদরের গোকুল ইউপি’র চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান খোকন সরকার

সোহাগ মাহবুব : আগামি ইউপি নির্বাচনে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চান সাবেক ছাত্রনেতা এ.কে.এম কাউছার আলী খোকন সরকার। কাউছার আলী খোকন গোকুলের সরকার পরিবারের সন্তান সুনামধন্য মৃত ডা. ময়েন উদ্দিন সরকার (হেলু ডাক্তার) এর পুত্র।
তিনি জানান, বঙ্গবন্ধুর আদর্শ এবং পারিবারিক আদর্শের ভিত্তিতেই ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে তার আগমন ঘটে। দীর্ঘ সময় ছাত্রলীগের জেলা কমিটিতে এবং বগুড়া সদর উপজেলা আওয়ালীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতি করার মাধ্যমে এলাকার মানুষের বিভিন্নমুখী সেবা দিয়ে আসছেন বলে জানিয়েছেন। তিনি ঐতিহ্যবাহী গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সমাজিক সংগঠনে দায়িত্ব পালন করেছেন। আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির মাধ্যমে জনগণের সেবায় তিনি নিয়োজিত থাকতে চান। তিনি আরো জানান, বৃহৎ পরিসরে ইউনিয়নবাসীর সেবা করার ইচ্ছা দীর্ঘ দিনের। যেকারনে আগামি ইউপি নির্বাচনে আওয়ামীলগের দলীয় মনোনয়নে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। রাজনীতিক কর্মকান্ড ও তৃণমূলের সমর্থন বিবেচনায় দল তাকে মনোনয়ন দিবে বলে তিনি আশা করেন। দল মনোনয়ন দিলে আগামি নির্বাচনে জনগণের ভোটে তিনি নির্বাচিত হতে পারবেন বলে জানান। নির্বাচিত হলে ইউনিয়নে সার্বিক উন্নয়ন ও জনগণকে সর্বোচ্চ সেবা দেয়ার অঙ্গীকার করেন। সেইসাথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরিষদের কাংখিত সেবা ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে দিবেন বলেন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button