শিরোনাম

কুমিল্লা কভিড-১৯ হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

কুমিল্লা কভিড-১৯ হাসপাতালে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।
এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন, আইসোলেশন ওয়ার্ডে একজন ও করোনা ওয়ার্ডে একজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টায় আইসিইউতে মারা যান কুমিল্লার বরুড়া পৌর এলাকার ৬০ বছরের এক নারী, রাত সাড়ে ১১টায় চৌদ্দগ্রাম উপজেলার ৬৫ বছরের এক পুরুষ এবং রাত নয়টা ২০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৯০ বছরের এক পুরুষ। রবিবার ভোর চারটা ৪০ মিনিটে করোনা ওয়ার্ডে মারা যান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২২ বছরের এক তরুণী।
এর আগে সকাল সাতটা ৫০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮০ বছরের এক পুরুষ।
বিষয়টি নিশ্চত করে হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে এই হাসপাতালে ১২০ জন রোগী ভর্তি আছেন। রোগীদের মধ্যে পুরুষ ৭৭ জন ও নারী ৪৩ জন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৬৫ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৪৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button