Uncategorized

করোনায় আরডিএ মহাপরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের অতিরিক্ত সচিব ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ডিজি) মো: আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি করোনা আক্রান্ত হয়ে কিছুদিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
তার মৃত্যুতে সরকারি মহলে শোকের ছায়া নেমে এসেছে।
গত ২২ জুন টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দিলে ২৩ জুন রেজাল্ট পজেটিভ আসে। এরপর তিনি ২৯ জুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
আরডিএ বগুড়ার পরিচালক সুফিয়া নাজিম জানিয়েছেন, তার পরিবার রাজশাহী অবস্থানের কারণে তিনি রাজশাহী মেডিক্যালে ভর্তি হন। তার অবস্থা শুক্রবার থেকে অবনতির দিকে যায় এবং শনিবার সকাল ১১টায় মারা যান।
মরহুম আমিনুল ইসলাম এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button