জাতীয়শিরোনাম

গর্ভবতী নারী শ্রমিকদেরও ছাঁটাইয়ের অভিযোগ

নভেল করোনাভাইরাসের কারণে কঠিন সময় পার করা গার্মেন্টস মালিকেরা ‘শ্রম আইন অমান্য করে’ সাধারণ শ্রমিকদের পাশাপাশি গর্ভবতী নারীদেরও ছাঁটাই করছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানে বৃহস্পতিবার একটি খবর প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির প্রতিষ্ঠাতা কল্পনা আক্তার সংবাদমাধ্যমটিকে বলেন, ‘পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলোর কাছে কভিড-১৯ আরেকটি সুযোগ। প্রতিদিন ছাঁটাই চলছে। সামনের কয়েক সপ্তাহে এটি আরও বাড়বে।’
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০টির বেশি কারখানা থেকে গর্ভবতী নারীদের ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে।
মিতু নামের তিন মাসের গর্ভবতী এক নারী নিজের বিস্তারিত পরিচয় প্রকাশ না করে জানান, তিনি ১৯ দিনের ছুটি নিয়ে বাড়িয়ে যান। কারাখানা থেকে ফেরার সময় তিনি শুনতে পান এ জন্য তাকে বেতন দেয়া হবে না।
‘আমার পরিবার আমার আয়ে চলে। সংসার চালাতে ধার করতে হয়েছে। সেটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।’
মর্জিনা নামের আরেক নারী জানান, পাঁচ মাসের গর্ভবতী থাকার সময় তিনি ছুটি নেন। মে মাসে তাকে কারখানা থেকে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়। এরপর জুনে যখন তিনি কাজে ফিরতে চান, তখন তাকে বলা হয় কাজ নেই। মর্জিনা কারখানাটিতে আট বছর কাজ করেছেন। অথচ ছাঁটাইয়ের সময় আইন অনুযায়ী তাকে টাকা দেয়া হয়নি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button