Uncategorized

রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীতে পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সাবেক ইউপি সদস্য এবং অপরজন কৃষক। বৃহস্পতিবার দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা এলাকার দূর্গাপুর ও আক্কেলপুরে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দর্শনার
ভূরারঘাটের দূর্গাপুর এলাকার মহালটারির কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলী (৬২) ও আক্কেলপুরের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫)।
এলাকাবাসী জানান- প্রতিদিনের ন্যায় কৃষক এনামুল হক সকালে তার কৃষি জমিতে কাজ করতে যান। দুপুর সাড়ে এগারোটার দিকে বৃষ্টিপাত শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হয়ে মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে একই দিন দুপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলীর। রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button