নতুন নতুন ফিচারে আরও আকর্ষণীয় হোয়াটসঅ্যাপ

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার প্রকাশ করেছে। ফিচারগুলোর মধ্যে রয়েছে অ্যানিমেটেড স্টিকার, ওয়েবের জন্য হোয়াটসঅ্যাপ ডার্ক মোড, কিউআর কোড, গ্রুপ ভিডিও কলের আপডেট।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে যে, নতুন ফিচারগুলো আগামী সপ্তাহে থেকে ভারতের ব্যবহারকারীরা উপভোগ করতে পারবে।
মেসেজিং অ্যাপে কিছুক্ষণের জন্য অ্যানিমেটেড স্টিকারগুলো নড়াচড়া করবে। ইতিমধ্যে অ্যানিমেটেড স্টিকারের ফিচার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এবং শীঘ্রই ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে এই ফিচার।
এ নিয়ে হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানায়, স্টিকার হলো হোয়াটসঅ্যাপে দ্রুত কথোপকথন সেরে ফেলার উপায়গুলোর মধ্যে একটি, প্রতিদিন কোটি কোটি স্টিকার লেনদেন করে থাকে ইউজাররা। কাজেই আরও মজাদার এবং অনুভূতির নতুন অ্যানিমেটেড স্টিকার তৈরি করছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আলোচিত কিউআর কোড ফিচারের কথা ঘোষণা করেছে। এই ফিচারের সঙ্গে মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের একটি নতুন পরিচিতি যুক্ত করল। ফিচারটি আগামী সপ্তাহে পাওয়া যাবে।
এই বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপের জন্য ডার্ক মোড চালু করে। প্ল্যাটফর্মটি এখন ওয়েব ব্যবহারকারীদের জন্য ডার্ক মোড নিয়ে আসে। ব্যবহারকারীরা বর্তমানে বাড়ি থেকে কাজ করছেন কাজেই ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রবণতা বেড়েছে। ফলে ডেক্সটপ হোয়াটসঅ্যাপ মোডে নিয়ে এসেছে এই ফিচার। এ ছাড়া হোয়াটসঅ্যাপ ভিডিও কলে একসঙ্গে আটজন কথা বলার সুযোগ তো আছেই।



