Uncategorized
নওগাঁয় আরও ৯৩ জনের নমুনায় করোনা সনাক্ত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নতুন করে ৯৩টি নমুনায় করোনা সনাক্ত হয়েছে। মোট ৭২০ টি নমুনার ফলাফল এসেছে। তাদের মধ্যে বগুড়ার ৩জন এবং রিপিট ২জন। সুতরাং নতুন রোগী ৮৮জন। সদরের ৩৭জন, বদলগাছীর ৮জন, পত্নীতলার ২জন, মহাদেবপুরে ৬জন, পোরশার ৫জন, সাপাহারে ৮জন, ধামইরহাটে ১২জন, মান্দার ৫জন, নিয়ামতপুরে ৫জনের সনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুম নিয়মিত ব্রিফিংয়ে জানায়, আজ সদরে ৪, বদলগাছীতে ৫, সাপাহারে ১১ এবং পত্নীতলায় ২জনকে সুস্থ ঘোষণা করা হল।
নওগাঁ জেলায় মোট সনাক্ত ৫৪০জন, মোট সুস্থ ৩০৬, মোট মৃত্যু ৬জন।



