দুর্নীতিশিরোনাম

এক মাসের খাবার বিল ২০ কোটি টাকা কীভাবে হলো খতিয়ে দেখা হচ্ছে: প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজে চিকিসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল কীভাবে ২০ কোটি টাকা হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে সোমবার সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এর আলোচনা প্রসঙ্গে এমনটা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছিলেন।
এ সময় তিনি বিরোধী দলীয় উপনেতার বক্তৃতার সঙ্গে একমত পোষণ করে করোনায় আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা কী করে হয়, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এখানে বিরোধী দলের উপনেতা ঠিকই বলেছেন, থাকা-খাওয়া বাবদ মেডিকেল কলেজের হিসেব অনুযায়ী ২০ কোটি টাকা ব্যয় একটু বেশিই মনে হচ্ছে। তবে, এটা আমরা তদন্ত করে দেখছি, এত অস্বাভাবিক কেন হবে। এখানে কোন অনিয়ম হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি সমূলে উৎপাটন ও সুশাসন প্রতিষ্ঠা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ’
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আমাদের অর্জনসমূহ সমুন্নত রাখতে সরকার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী বিশ্ব করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে বলেন, তার সরকারের যথাযথ এবং সময়োপযোগী পদক্ষেপের কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর হার নিন্মপর্যায়ে রয়েছে। যদিও একটি মৃত্যুও তার সরকারের কাম্য নয়।
খবর: বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button