স্বাধীনতা দিবসের প্রাক্কালে বোমাতঙ্কে তোলপাড় হয়ে গেল ভারতের রাষ্ট্রপতি ভবন।
রোববার দিল্লি পুলিশের সদর দফতরে কেউ বা কারা টেলিফোন করে জানায়, ভবনের এক নম্বর গেটের সামনে একটি ব্যাগ রয়েছে। তাতে বোমা রাখা রয়েছে। তা যেকোনো মুহূর্তে ফেটে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে।
ওই ফোন পাওয়ার পরেই পুলিশ ঘিরে ফেলে গোটা রাষ্ট্রপতি ভবন এলাকা। ছুটে যায় বম্ব স্কোয়্যাড, পুলিশ কুকুর। চালানো হয় গোটা এলাকায় তন্নতন্ন তল্লাশি। কোনো বিস্ফোরণের জন্য তৈরি থাকতে রাষ্ট্রপতি ভবন চত্বরে মোতায়েন করা হয় পাঁচটি দমকল। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, কিছু পাওয়া যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা