শিরোনামশীর্ষ সংবাদ

আসছে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা!

গত বছরের শেষের দিকে প্রথমে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও এখন সমগ্র বিশ্বে মহামারির আকার ধারণ করছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনা রুখতে বিশ্বের প্রতিটি দেশেই দেয়া হয় লকডাউন।
কিন্তু এখন ধীরে ধীরে লকডাউন উঠিয়ে নেয়া হচ্ছে। সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে সব কিছু। কিন্তু করোনাভাইরাস কি চলে গেছে?
এমনটা মনে করলে সেটা হবে বড় ধরণের ভুল। কারণ ঠিক ১০০ বছর আগে স্প্যানিশ ফ্লুর দ্বিতীয় ধাক্কা ছিল বেশি ভয়াবহ।
করোনা ভাইরাসের প্রথম ধাপ শেষ হলেও আবারো দ্বিতীয় ধাপে আরো বেশি শক্তি নিয়ে বিশ্বব্যাপী আঘাত হানতে যাচ্ছে। সম্প্রতি দেখা গেছে নিউজিল্যান্ডে ২৪ দিন পরেও রোগী পাওয়া গেছে। চীনের বেইজিংয়ে ৫০ দিন পরেও শনাক্ত হয়েছে নতুন রোগী। বেইজিংয়ে আবারো ছড়িয়ে পড়ছে ব্যাপক আকারে।
এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় ধাক্কা বলতে যা যা বুঝায় তা ইরানে ইতোমধ্যে দেখা যাচ্ছে।
এসব থেকেই বুঝা যায় করোনাভাইরাস আবারো নতুন রূপে ফিরে আসছে।
দেশে নতুন করে আরো ৩,৫৩১ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরো ৩৯ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি।
দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১২ হাজার ৩০৬ জন। শনাক্তের হার ২৩. ০৯ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী চারজন। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button