
রবিবার জাতীয় প্রেস ক্লাবের ঢাকায় সামনে দাউদকান্দির সাজ্জাদ হোসেন জিসানের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কাজিরকোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বেপারীর ছোট ছেলে সাজ্জাদ হোসেন জিসান (২০) এর হত্যা মামলা ০৯ তারি- ০৬-০৬-২০২০ ধারা ৩০২-৩৪ দঃবি হত্যাকারী এজহার ভুক্ত ও অজ্ঞাত নামা আসামীদের গ্রেফতার না করে পুলিশ বাদী ও বাদীর পরিবারকে এলাকা ছাড়া করে রাখছেন। বাদী ও বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা নিজ বসত বাড়ী ছেড়ে অন্যাত্ররে পলাতক অবস্থায় মানবেতার জীবন যাপন করছেন। এদিকে খুনি বিল্লাল গংদের গ্রেফতার না করায় এলাকায় আরো বেপরোয়া হইয়া বাদী ও
বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে। দাউদকান্দী থানা পুলিশ রহস্যজনক কারণে খুনিদের গ্রেফতার না করে উল্টা বাদী ও বাদীর পরিবারের উপর বিভিন্নভাবে হয়রানীমূলক আচরণ করছে। দাউদকান্দী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বিপি নং ৬৪৯৮০৩০৩৯৬ এর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও প্রত্যাহারের দাবি। হত্যাকারীদের বিরুদ্ধে আরো অনেক মামলা থাকা সত্বেও পুলিশ গ্রেফতার করছে না। মামলার বিবরণ- (১) মামলা নং-৯, তাং-০৬/০৬/২০২০ কপি। (২) জিআর মামলা নং-৩৩৫/২০১৫ কপি। (৩) সিআর মামলা নং-৩০০/২০১৬ কপি। (৪) সিআর মামলা নং- ৭০২/২০১৯ কপি। (৫) সিআর মামলা নং- ১২৪/২০২০ কপি। (৬) সিআর মামলা নং-৫৮৪/২০২০ কপি। বিল্লাল গং এলাকায় মাদক ব্যবসা, ভূমিদ্যসু ও সন্ত্রাসী কার্যক্রম সরাসরি চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিহাদ হত্যা মামলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বেপারী, নিহতের মা মোছাঃ জাহানারা আক্তার, ভাই মোঃ নাছির বেপারী, ভাইয়ের স্ত্রী তাহমিনা আক্তার, মামাত ভাই মোস্তফা কামাল প্রমুখ।
হত্যা মামলার আসামীগণ- ১। বিল্লাল হোসেন (৪০), ২। হেলাল (৩৫) উভয় পিতা- দেলোয়ার বেপারী, ৩। বাদল ওরফে বাঁধন (২২), ৪। বিজয় (১৮) উভয় পিতা- মোঃ বিল্লাল হোসেন, ৫। আকাশ (১৮), পিতা- আলী আকবর, ৬। নুর মোহাম্মদ (২৬), পিতা- মিরাজ মিয়া, সর্ব সাং-কাজিরকোনা, থানা- দাউদকান্দী, জেলা কুমিল্লা।




