আলীকদমে সোনালী ব্যাংকের পাঁচজনের করোনা শনাক্ত

আলীকদম প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় সোনালী ব্যাংকের ৫ জন কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্য দিয়ে আলীকদম উপজেলায় ১ম বারের মত একসাথে এতো ব্যক্তি করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, এমডি ইসমাইল (২৭), ডং থোয়াই (৫১), গিয়াস উদ্দিন (৩৭), আমিনুল বাবর (২৪),আরিফ হোসাইন (২৫)।
আজ শনিবার (২০ জুন) সন্ধ্যায় সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা ও কর্মচারীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে ১৫ জুন সোনালী ব্যাংকের সিনিয়র ব্যাংক কর্মকর্তা মোঃনুরুল বশর(৪০) করোনায় আক্রান্ত হন। মোঃনুরুল বশরের সংস্পর্শে থাকায় গত ১৮ জুন উক্ত ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।
আলীকদম উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সোনালী ব্যাংকের ১১ জন কর্মকর্তা ও কর্মচারী নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ এসেছে। করোনায় আক্রান্তদের কোন উপসর্গ এখনো দেখা যায় নি। কোন উপসর্গ না থাকায় বর্তমানে করোনায় আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীরা হোম আইসোলেশনে আছে। ব্যাংকটিতে আজকে ৫ জন এবং এর আগে ১৫ জুন ১ জনসহ মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।




