আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে সাড়ে ৪ লাখ মানুষের জীবন নিল করোনা

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মারা গেলেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ।
শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ২২৪ জন।
বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ১৯ হাজার ৯৪১। সাড়ে ৪৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। তৃতীয়স্থানে থাকা যুক্তরাজ্যে মৃত্যু ৪২ হাজার ছাড়িয়েছে।
৩৪ হাজার ৪৪৮ মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে ইতালি। এরপরেই ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৫৭৫ জন।
বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ।
এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।
দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল ৯ লাখ ৬০ হাজার। ৫ লাখ ৫৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে আছে রাশিয়া।
এরপরেই ভারতে আক্রান্ত ৩ লাখ ৬৭ হাজারের বেশি লোক। দেশটিতে মারা গেছেন ১২ হাজার ২৬২ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁইছুঁই করছে।
এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই করছে। এর মধ্যে মৃতের সংখ্যা তেরোশ ছাড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button