করোনামুক্ত হলেন ‘করোনা বীর’ খোরশেদ

করোনাকালে মানবিক কর্মকাণ্ড ও মরদেহ দাফন করে দেশ-বিদেশে পরিচিতি পাওয়া খোরশেদ গত ৩০ মে করোনায় আক্রান্ত হন। আর তার স্ত্রী লুনা আক্রান্ত হয়েছিলেন ২২ মে।
করোনায় মৃতদের দাফন ও সৎকার করে ‘করোনা বীর’ উপাধি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ করোনা মুক্ত হয়েছেন।
রবিবার বিকেল ৩টার দিকে নিজের ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে করোনা টেস্ট নেগেটিভ হয়েছে। আবারো আপনাদের পাশে থাকার সুযোগ দেওয়ায় রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া।’
‘যারা আমার ও লুনার সুস্থতার জন্য দোয়া করেছেন, সহানুভূতি জানিয়েছেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমি আপনাদের কাছে চির ঋণী’ যোগ করেন তিনি।
করোনাকালে মানবিক কর্মকাণ্ড ও মরদেহ দাফন করে দেশ-বিদেশে পরিচিতি পাওয়া খোরশেদ গত ৩০ মে করোনায় আক্রান্ত হন। আর তার স্ত্রী লুনা আক্রান্ত হয়েছিলেন ২২ মে।
ইতোমধ্যে খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা আরোগ্য লাভ করেছেন। গতকাল দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার ফলাফলে তার কভিড-১৯ নেগেটিভ আসে।
এখন পর্যন্ত খোরশেদের টিম করোনায় মৃত ৭০ জনের বেশি লোককে দাফন ও সৎকার করেছে। সুস্থ হয়ে আবার সশরীরে টিমে যোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দেশ রূপান্তর




