আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনে ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৮

পূর্ব চীনে গ্যাসভরা ট্যাংকার বাহী একটি ট্রাক বিস্ফোরণের ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। আহতের সংখ্যা প্রায় ২০০।
স্থানীয় সময় শনিবার বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের অনেক বাড়িঘর ও কারখানা ধসে পড়েছে। বিস্ফোরণ এলাকা থেকে ধোয়ার কুণ্ডলী ভেসে আসতে দেখা গেছে।
রবিবার সকালে চীনের জরুরি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮৯ জন। তাদের জেইজাং প্রদেশের ওয়েলি শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকটি ট্যাংকে করে তরল গ্যাস বহন করছিল।
রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে চারদিকে আগুনের গোলা ছড়িয়ে পড়ছে। মানুষের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠেছে। আরও একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, এই বিস্ফোরণে পার্শ্ববর্তী কিছু ভবন মুহূর্তেই গুঁড়ো হয়ে গেছে।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, প্রথম বিস্ফোরণের জেরে পার্শ্ববর্তী একটি কারাখানাতে আরও একটি বিস্ফোরণ ঘটে। ফলে হতাহত বেড়ে যায়। উদ্ধারকর্মীরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
এই ধরনের বিস্ফোরণের ঘটনা চীনে প্রায়ই হয়ে থাকে। দেশটিতে যান চলাচলে আইন তেমন সুসংহত না এবং তেমন না মানায় এসবের অন্যতম কারণ।
গত বছর পূর্ব চীনে একটি টায়ার বোঝাই একটি ট্র্যাক বিস্ফোরণে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছিল। এতে আহত হয়েছিলেন আরও ৩৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button