
এর আগে ভারতের গোর্খা সম্প্রদায় এই ওয়েব সিরিজের বিরুদ্ধে অনলাইন পিটিশন দায়ের করেছিল। তারপরই ‘পাতাল লোক’ দেখে আনুশকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় উত্তরপ্রদেশে।
যোগী আদিত্যনাথের রাজ্যের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার অভিযোগে জানান, এই ওয়েব সিরিজে সনাতন ধর্ম ও একাধিক হিন্দু সংগঠনকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। যা সম্পূর্ণরূপে দেশবিরোধী, বলেও দাবি করেছিলেন তিনি। যে অভিযোগের ভিত্তিতে ‘পাতাল লোক’ নিষিদ্ধ করার দাবি তুলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে আবেদনও জানিয়ে ছিলেন এই বিজেপি নেতা।
১৫ মে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাতাল লোক’। রিলিজের পর থেকেই ক্রমাগত দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ালেও স্বস্তি নেই প্রযোজক আনুশকা শর্মার। গত মাসেই অশ্লীলতার দায়ে ওয়েব সিরিজের বিরুদ্ধে জমা পড়েছিল পিটিশন। একই অভিযোগ তুলে নন্দকিশোর গুরজার বলেছিলেন, “‘পাতাল লোক’ পাঞ্জাবের জাট, ব্রাহ্মণ ও ত্যাগিদের মধ্যে বৈষম্য তৈরি করার চেষ্টা করেছে। এমনকী এখানে প্রচুর এমন অশালীন শব্দও ব্যবহার করা হয়েছে, যা গোষ্ঠীদন্দ্ব বা হানাহানির সৃষ্টি করতে পারে।”
এত ঝামেলার মাঝেই সিরিজের দ্বিতীয় কিস্তির কথা ভাবছেন আনুশকা।
I filed a case (WP PIL) against @AnushkaSharma ‘s @CleanSlateFilms, @PrimeVideoIN & othrs against screening of #PAATAL_LOK
2DAY Hon’ble H.Court Of Calcutta passed an order directing Union of India to consider &Take steps on the basis of the WRIT against streaming of Paatal Lok.





