আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কোয়ারেন্টাইন অমান্য করায় উত্তর কোরিয়ায় এক দম্পতির মৃত্যুদণ্ড কার্যকর

প্রায় পুরো বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। যদিও উত্তর কোরিয়া এখনো দাবি করছে যে দেশটিতে করোনা ভাইরাস এখনো হানা দেয়নি। তবে করোনা ঠেকাতে দেশটিতে ইতোমধ্যে কড়াকড়ি আরোপ করেছে কিম প্রশাসন। আর এমন পরিস্থিতির মধ্যে কোয়ারেন্টাইন অমান্য করায় উত্তর কোরিয়ায় এক দম্পতিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়,ওই দম্পতি চীনের সীমান্তবর্তী উত্তর কোরিয়ার রিয়াংগাং প্রদেশে বাস করতেন। এই মাসের শুরুতে তারা কোয়ারেন্টাইন অমান্য করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে।
প্রতিবেদনে বলা হচ্ছে, ওই দম্পতির দুজনেরই বয়স ৫০ বছর। তাদের ১৪ বছর বয়সী কিশোর ভাতিজাকে দক্ষিণ কোরিয়ায় থাকা বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার জন্যই তারা দেশ ছাড়তে চেয়েছিলেন। এ বিষয়ে রিয়াংগিয়াং’র এক বাসিন্দা বলেন, ওই ছেলের বাবা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান। পরে কিশোর বয়সী ছেলেকে ফিরিয়ে দেয়ার জন্য সে তার বোনকে বলেন।
প্রতিবেদনে আরো বলা হয় যে, ধরা পড়ার পর ওই দম্পতির ওপর নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে তারা পালানোর কথা স্বীকার করে নিলে তাদেরকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়। তবে বয়সে ছোট হওয়ায় ওই দম্পতির ভাতিজাকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে আরেকটি সূত্র বলছে, ওই দম্পতির মৃত্যুর ঘটনা রিয়াংগিয়াং প্রদেশে ছড়িয়ে যাওয়ার পর সেখানকার জনগণ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ায় উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সেখানকার বাসিন্দারা। ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button