sliderস্থানিয়

আমরা গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: এমপি কালাম

মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: গ্রামীণ ঐতিহ্য ও লোকশিল্পকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। তিনি বলেছেন, “আমরা আমাদের গ্রামীণ ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে চাই। হস্তশিল্পের প্রসারে এবং প্রান্তিক শিল্পীদের স্বাবলম্বী করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

শনিবার (১১ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুরে “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)”-এর আওতায় আয়োজিত ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব,বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রকল্প পরিচালক, আফজাল হোসাইন,টাঙ্গাইল জেলা সমাজসেবার উপপরিচালক শহীদুল্লাহ সহ প্রমূখ।

অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী গ্রামীণ হস্তশিল্পের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, আধুনিকতার ছোঁয়ায় আমাদের অনেক ঐতিহ্যবাহী হস্তশিল্প হারিয়ে যেতে বসেছে। এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। হস্তশিল্পের সঙ্গে জড়িত কারিগরদের আধুনিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই ১০ দিনের প্রশিক্ষণ আপনাদের দক্ষতাকে আরোও প্রবৃদ্ধি করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আপনারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।” প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সফল প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button