sliderস্থানিয়

শিবগঞ্জে বিদ্যুৎতায়িত হয়ে যুবকের মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে বিদ্যুৎতায়িত হয়ে জসিম উদ্দিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জসিম উদ্দিন শিবগঞ্জ উপজেলার শাহাবাাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জসিম উদ্দিনের ভাই বাইরুল ইসলাম জানান, নিজ মুদি দোকানে বিদ্যুৎ এর বাল্প লাগানোর সময় জসিম বিদ্যুতায়িত হয়ে পড়লে, দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রুবাইয়াত আলম জানান, বিদ্যুৎতায়িত হওয়া জসিম উদ্দিন নামে ওই যুবককে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জরুরী বিভাগে আনা হয়, তবে তার আগেই তিনি মারা যান।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগের জন্য হোয়াটস অ্যাপে কল দিয়ে ও ম্যাসেজ দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button