বিনোদন

লকডাউনে হতাশ ‘ক্রাইম পেট্রল’ অভিনেত্রীর আত্মহত্যা

কয়েক দিন আগে মনোমীত নামের এক হিন্দি সিরিয়াল অভিনেতা আত্মহত্যা করেছিলেন। এবার আসলো এক অভিনেত্রীর আত্মঘাতী হওয়ার খবর।
পুলিশ বলেছিল লকডাউনের কারণে হাতে কাজ না থাকায় সংসার চালানোই মুশকিল হয়ে যায় মনোমীতের, হতাশায় গলায় ফাঁস দেন। নিশ্চিত না হওয়া গেলেও প্রেক্ষা মেহতার আত্মহত্যার পর একই কথা ঘুরে-ফিরে আসছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, পঁচিশ বছরের অভিনেত্রী সোমবার রাতে ইন্দোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে বাবা ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে।
প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা।” অর্থাৎ, স্বপ্ন মরে যাওয়া হলো সবচেয়ে খারাপ বিষয়।
স্থানীয় হিরানগর থানার ভারপ্রাপ্ত অফিসার রাজিব ভাদোরিয়া সংবাদমাধ্যমকে বলেন, “লকডাউন শুরু হওযার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে।”
ক্রাইম পেট্রল, মেরি দুর্গা এবং লাল ইশক ধারাবাহিকে অভিনয় করে পরিচিত পেয়েছিলেন প্রেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button