করোনা: নিউ ইয়র্ক টাইমসের ভিন্নধর্মী রিপোর্ট

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু প্রায় লাখের কাছাকাছি। এ নিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস রোববার তাদের প্রথম পৃষ্ঠাজুড়ে ভিন্নধর্মী প্রতিবেদনে ছাপিয়েছে।
করোনায় মৃত্যু সংখ্যা যখন প্রায় এক লাখের মাইলফলকে তখন পত্রিকাটিতে এই ভাইরাসে মারা যাওয়া ১ হাজার ব্যক্তিদের নাম, ঠিকানা ছাপানো হয়েছে। পত্রিকাটি প্রতিবেদনে সূচনায় লিখেছে, এখানে ১ হাজারে জনের যে তালিকা তা পুরো হতাহতের এক শতাংশের প্রতিচ্ছবি।
ওই তালিকার মধ্যে আছেন জোয়ে ডিফি (৬২), যিনি খ্যাতনামা মিউজিক তারকা, লাইলা এ. ফেনউইক (৮৭), যিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী হার্ভার্ড থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
এছাড়া ঐ তালিকায় আরও আছেন, মাইলস কোকার (৬৯), রুথ স্কাপিনক (৮৫), জর্ডান ড্রাইভার হেইনস (২৭)।
পত্রিকাটির ন্যাশনাল এডিটর মার্ক ল্যাকি বলেন, আমারা কিসের মধ্যে দিয়ে গেছি তা ১০০ বছর পর যেন মানুষ ফিরে দেখতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৭ হাজার ৪৮ জন।
এছাড়া দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২১ হাজার ৬৫৮ জন। করোনায় আক্রান্ত ও মৃতের হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এনডিটিভি।



