জাতীয়শিরোনাম

একদিনে পুলিশের ১৯৮ সদস্যের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২১৪১ জন

পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪১ জনে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছেন পুলিশের ১১৫২ সদস্য ও আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে তিন হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ৩৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাতজন।
পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১০৪১ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও দুজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতাল করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য আড়াই মাসের জন্য ভাড়া নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button