চীনে ফের করোনার হানা, লকডাউন করা হলো শহর

চীনে নতুন করে হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯)। একটি শহর ইতোমধ্যে লকডাউন করে দেওয়া হয়েছে।
বিবিসি জানায়, ভাইরাসটির উৎপত্তিস্থল উহানে নতুন করে পাঁচজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। ১১ মার্চের পর এটাই সর্বোচ্চ।
সোমবার জানানো হয়, চীনে মোট ১৭ জন নতুন রোগী পাওয়া গেছে। কেউ নতুন করে মারা যাননি দেশটিতে।
এদিকে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় চীনে নতুন করে আরও একটি শহর লকডাউন করে দেওয়া হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ায় শুলান শহরে লকডাউন দেওয়া হয়।
একদিনে এক লন্ড্রি থেকে সংক্রমণ হয়েছে ১১ জনের মধ্যে। ৪৫ বছর বয়সী এক নারী থেকে শুরু হয় সংক্রমণ। তার পরিবারের অধিকাংশই এখন কভিড-১৯ রোগী। তবে তার কোনো ভ্রমণের ইতিহাস নেই সম্প্রতি।
চীন সরকার শুলান শহরে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা দিয়ে সকল জমসমাগম নিষিদ্ধ করে দিয়েছে। এই শহরটির সীমান্ত উত্তর কোরিয়ার সঙ্গে সংযুক্ত।
অবশ্য উত্তর কোরিয়া সরকার এখন পর্যন্ত দেশটিতে কোনো করোনাভাইরাস সংক্রমণ নেই বলে দাবি করে আসছে।




