Uncategorized

মানিকগঞ্জে ৩০ টাকা লাভ করতে গিয়ে ১০ হাজার জরিমানা দিলেন দোকানি

নিজস্ব প্রতিনিধি : ডাউল বিক্রি করে মাত্র ৩০ টাকা অতিরিক্ত লাভ করতে গিয়ে এক দোকানীকে জরিমানা গুনতে হলো ১০ হাজার টাকা। এমনই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিংগাইরের সিরাজপুর হাটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ওই দোকানীসহ তিন দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মেয়াদবিহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রির দায়ে রাজিব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকার সাভারের মুশুরীখোলা সাইফুল ফুড প্রোডাক্টস’র গোলাপ ফুল মার্কা সুপার কোয়ালিটি লাচ্ছা সেমাই-এর প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। একারণে মেয়াদবিহীন সকল সেমাই প্রত্যাহার করা সহ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আরো জানান, মূল্য তালিকায় ১০০ টাকা লেখা থাকলেও
ডালের দাম কেজি প্রতি ১০০ টাকার বিপরীতে ১২০-১৩০ টাকায় বিক্রির দায়ে জুয়েল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ছোলার দাম কেজি প্রতি ৭০ টাকার বিপরীতে ৮০ টাকায় বিক্রির দায়ে খোরশেদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও ভোক্তাদের সাথে প্রতারণা রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান আসাদুজ্জামান রুমেল।
অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button