Uncategorized

মানিকগঞ্জে বিসিবির সহায়তায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রাতিনিধি : মানিকগঞ্জের ১৫০ জন দুঃস্থ্য ক্রিকেট খেলোয়ারসহ এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হলো বিসিবির পক্ষ থেকে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রথমে দুঃস্থ্য খেলোয়াদের খাদ্য সহায়তা কর্মসুচী শুরু হয়। পরে ঘিওর উপজেলা সদর ইউনিয়ন, সিংজুড়ি ও বৈকন্ঠপুরে স্থানীয় কর্মহীন মানুষের মধ্যে বাকি সহায়তা বিতরন করা হয়। প্রতিজন পেলেন চাল, ডাল, তেল, লবন, সাবানসহ দশ কেজি ওজনের ব্যাগ।
শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় উপস্থিত থেকে এই খাদ্য সাহয়তা কর্মসুচীর সুচনা করেন। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।
এর আগে বিসিবির পরিচালক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেট খেলোয়াড় বিল্টু মিয়ার পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে এই দুর্যোগ মুহুর্তে দুঃস্থ্যদের সহায়তার জন্য বিসিবির নিজস্ব উদ্যোগে ত্রান কর্মসুচী হাতে নিয়েছে। তিনি সকল বিত্তবান ব্যাক্তিকে দুঃস্থদের এগিয়ে আসার আহব্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button