Uncategorized

মীর কাসেম আলী পাকিস্তানের রক্ত সম্পর্কিত ভাই: ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর পক্ষে পাকিস্তান দরদ দেখিয়ে আবারো প্রমাণ করেছে যে, তাদের গণহত্যা, গণনির্যাতন ও যুদ্ধাপরাধের পুরনো খাসালত এখনো বদলায়নি।
তিনি বলেন, পাকিস্তান ওই বদর নেতার জন্য দরদ দেখানোর মধ্যদিয়ে এটাও প্রমাণ করেছে যে মীর কাসেম আলী পাকিস্তানের রক্ত সম্পর্কিত ভাই।
তথ্যমন্ত্রী মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার কল্যাণপুর, গোবিন্দপুর ও তাতিবন্দ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘পাকিস্তানকে পৃথিবীর গণতন্ত্রের ক্লাবে থাকতে হলে তাদের সন্ত্রাসী লালন ও রপ্তানির বদ অভ্যাস পরিহার করতে হবে।’
কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button